
কট্টর ডানপন্থি এএফডির উত্থান, তীব্র চাপে জার্মান চ্যান্সেলর মের্ৎস
জার্মানিতে কট্টর ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখার জন্য মূলধারার দলগুলোর তৈরি ‘প্রতিরোধ প্রাচীর’ ধসে পড়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টে নিজ দলের নির্দেশ অমান্য করে মূলধারার কয়েকজন আইনপ্রণেতা এএফডির প্রার্থীকে রাজ্য আইনসভার স্পিকার নির্বাচিত করতে ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো রাজ্যে এএফডি স্পিকার পদ পেল।

রুশ হামলার মধ্যেই কিয়েভে ফ্রিডরিখ মের্ৎস, ১০০ কোটি ইউরোর সামরিক সহায়তার আশ্বাস
ইউক্রেনে রাশিয়ার জোরদার বিমান হামলার মুখে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানাতে দেশটির রাজধানী কিয়েভে পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আজ (রোববার, ৩ অক্টোবর ) সকালে সাইরেনের সতর্কসংকেত ও বিস্ফোরণের শব্দের মধ্যেই তিনি কিয়েভে পৌঁছান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া থেকে আরও বড় ‘হাইব্রিড’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, বললেন ফ্রিডরিখ মের্ৎস
রাশিয়ার পক্ষ থেকে আরও মারাত্মক ও গুরুতর ‘হাইব্রিড’ হামলার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন, কোনো ধরনের হামলা চালানো হলে ইউরোপীয় জোট দ্রুত ও স্পষ্ট জবাব দেবে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরব আমিরাতের প্রেসিডেন্টের প্রথম বার্লিন সফর; আমিরাতের পাশে থাকার বার্তা জার্মানির
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রথম রাষ্ট্রীয় বার্লিন সফরে দেশটিকে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে পাশে পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। বিশ্বব্যাপী ভূরাজনৈতিক উত্তেজনা এবং চলমান ইরান সংঘাতের প্রভাবে আঞ্চলিক অস্থিরতার মধ্যেই জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে কৌশলগত সম্পর্ক জোরদারে দুই দেশ সম্মত হয়েছে। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেলজিয়াম সীমান্তের কাছে পশ্চিম জার্মানিতে দাবানলের তাণ্ডব
বেলজিয়াম সীমান্তের কাছাকাছি একটি দাবানল একটি গ্রামের দিকে দ্রুত ছড়িয়ে পড়ায় শুক্রবার পশ্চিম জার্মানিতে ২ হাজারের বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউরোপের সামরিক স্বায়ত্তশাসন: পরমাণু প্রতিরোধ ব্যবস্থায় সহযোগিতার পথে ফ্রান্স-জার্মানি
ইউরোপের সামরিক স্বায়ত্তশাসন ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে জার্মানি ও ফ্রান্স তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে। গতকাল (শুক্রবার, ১৭ জুলাই) নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের অংশ হিসেবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক বৈঠকে মিলিত হন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়: ক্রেমলিন
মস্কোর অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের জন্য কোনো নিরাপত্তা নিশ্চয়তা বা গ্যারান্টি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস গত সোমবার এক বিবৃতিতে বলেছিলেন যে এই ধরনের ব্যবস্থার ক্ষেত্রে রাশিয়ার কোনো ভূমিকা থাকা উচিত নয়। আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) জার্মানির সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো মস্কো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মের্ৎসের
রুশ বিমান হামলার তীব্রতা বাড়ার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আজ (শনিবার, ৪ জুলাই) এক ফোনালাপে তিনি বলেন, বিশেষ করে বিমান প্রতিরক্ষা জোরদারের ক্ষেত্রে ইউক্রেন জার্মানির ওপর ভরসা রাখতে পারে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মানিতে কট্টর ডানপন্থি এএফডির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির এরফুর্ট শহর। আজ (শনিবার, ৪ জুলাই) হাজারো মানুষ রাস্তায় নেমে দলটির বার্ষিক সম্মেলনের পথ অবরোধ করেন। আঞ্চলিক নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে দলটি প্রথমবারের মতো রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জুলাইয়ের ন্যাটো সম্মেলনের আগে ইউরোপীয় নেতাদের ঐক্যের ডাক
আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন এবং ইউরোপের প্রধান দেশগুলোর মধ্যকার অভ্যন্তরীণ বিবাদ কাটিয়ে উঠতেই গতকাল (বুধবার, ২৪ জুন) বার্লিনে এক বৈঠকে মিলিত হন তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের আরও ঋণ নেয়া ‘ঠিক হবে না’: মের্ৎস
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০২৮ থেকে ২০৩৪ সালের নতুন বাজেট নিয়ে আলোচনার সুর বেঁধে দিতে চেষ্টা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। প্রস্তাবিত ব্যয় বৃদ্ধির বিরোধিতা করেছেন তিনি। আনাদোলু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইইউর পরিধি বাড়ানোর সময় এসেছে—ফ্রিডরিখ মের্ৎস
ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই নতুন সদস্য গ্রহণ করার সদিচ্ছা ও সক্ষমতা দেখাতে হবে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আজ (শুক্রবার, ৫ জুন) মন্টিনিগ্রোর উপকূলীয় শহর তিভাতে পশ্চিম বলকান দেশগুলোর নেতাদের সঙ্গে এক সম্মেলনে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।