ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা সফল করার লক্ষ্যে মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বদর আবদেলাতি ও মোহাম্মদ ইসহাক দার
বদর আবদেলাতি ও মোহাম্মদ ইসহাক দার | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) দুই নেতার মধ্যে এক ফোনালাপে এই আলোচনা হয়। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তারা মনে করেন, এই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি, উত্তেজনা প্রশমন এবং বর্তমান সংঘাত অবসানের পরিবেশ তৈরি সম্ভব হবে।

আরও পড়ুন:

ফোনালাপকালে বদর আবদেলাতি আন্তর্জাতিক জলসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে আরব উপসাগরীয় দেশগুলোর স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিসরের এই সমর্থন ও তৎপরতা সেই কূটনৈতিক প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম