ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা সফল করার লক্ষ্যে মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) দুই নেতার মধ্যে এক ফোনালাপে এই আলোচনা হয়। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।