হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপ এবং এশিয়াই হরমুজ প্রণালির ওপর বেশি নির্ভরশীল এবং এর সুবিধাভোগী।’ ইউরোপীয় নেতাদের প্রতি তির্যক মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের উচিত এসব চটকদার ও বিলাসবহুল সম্মেলন কমানো এবং সমাধানে সাগরে নৌকায় নামা।’
প্রতিরক্ষামন্ত্রীর মতে, এই সংকট নিরসনে ইউরোপের ভূমিকা পালন করা এখন সময়ের দাবি। তিনি বলেন, ‘এটি আমাদের চেয়ে তাদের লড়াই বেশি।’ একই সঙ্গে মিত্রদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘মিত্র হওয়া মানে এটি একটি দ্বিমুখী রাস্তা। অর্থাৎ কেবল সুবিধা না নিয়ে বিপদের সময়ও পাশে দাঁড়ানো উচিত।’
পিট হেগসেথের এই মন্তব্যের পরপরই নৌ-অবরোধের বর্তমান পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।





