ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: সংগৃহীত
0

ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতকেন্দ্রিক যে শক্তি বাংলাদেশে সক্রিয় রয়েছে, সিভিল ফরম্যাটে থাকা আওয়ামী লীগের সেই শক্তির সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

আজ (শনিবার, ১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগ এই সমাবেশের আয়োজন করে। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আরও পড়ুন:

সমাবেশে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলা হয় ‘সবার আগে বাংলাদেশ’, তাহলে সীমান্তে মানুষ কেন হত্যা হচ্ছে সেই প্রশ্নেরও জবাব দিতে হবে। সীমান্তে হত্যাকাণ্ডের পরও যে জাতীয়তাবাদীরা চুপ থাকে এদেশে তাদের প্রয়োজন নেই।’

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ (বীর বিক্রম), জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চলের পরিচালক রফিকুল ইসলাম খান। মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল সমাবেশ পরিচালনা করেন।

এএইচ