আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানি শীর্ষদের সঙ্গে ইরানের আলোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আরাঘচি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, আরাঘচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে তারা আঞ্চলিক পরিস্থিতি এবং যুদ্ধবিরতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন:

তবে আরাঘচি তার বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি যে তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নাকি ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি, অথবা উভয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি বজায় রাখা হয়েছে। পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে নতুন করে সংলাপ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএম