মার্কিন বাহিনীর জাহাজ জব্দকে ‘বর্বর’ আখ্যা দিয়ে জাতিসংঘে ইরানের অভিযোগ

দুবাই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ
দুবাই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ | ছবি: সংগৃহীত
0

ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘টুসকা’ জব্দ করার ঘটনায় জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। তেহরান এই ঘটনাকে একটি ‘অবৈধ ও বর্বর’ কাজ হিসেবে বর্ণনা করেছে, যা আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘যুক্তরাষ্ট্রের এই অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অত্যন্ত বিপজ্জনক পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিচ্ছে ইরান। আমরা এই ইরানি জাহাজ, এর নাবিক, ক্রু এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন:

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, জাহাজটি জব্দ করার সময় নাবিক, ক্রু এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর নৌ-অবরোধের অংশ হিসেবে টুসকা জাহাজটিকে মাঝসাগর থেকে জব্দ করে। ভিডিওতে দেখা যায়, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজটিতে নামছেন। ইরানের দাবি, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে।

এএম