পোস্টে ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম পাবে।’ তিনি এ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলা’ বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘কোনো অর্থই ‘কোনোভাবে, কোনো প্রকারে বা কোনো উপায়ে’ লেনদেন করা হবে না এবং এ চুক্তিটি লেবাননের পরিস্থিতির ওপর নির্ভরশীল হবে না।’
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।




