প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক বলেন, ‘আমি দেশবাসীকে জানাচ্ছি, চারটি দেশে সফরের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ ২৭ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি নিশ্চিত হয়েছে।’
আরও পড়ুন:
তিনি জানান, এ পরিমাণ তেল দক্ষিণ কোরিয়ার তিন মাসেরও বেশি সময়ের প্রয়োজন মেটাতে যথেষ্ট।কাজাখস্তান, ওমান, সৌদি আরব ও কাতার সফর শেষে দেশে ফিরে কাং এ তথ্য জানান।
অনেক এশীয় অর্থনীতির মতো দক্ষিণ কোরিয়াও জ্বালানি সরবরাহ নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার পর তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিলে এ ঝুঁকি আরও বেড়ে যায়।





