অপরিশোধিত তেল
৫ মে চট্টগ্রাম পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল: কর্মকর্তা

৫ মে চট্টগ্রাম পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল: কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হরমুজ বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা বাড়ছে; বলছেন বিশ্লেষকরা

হরমুজ বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা বাড়ছে; বলছেন বিশ্লেষকরা

ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ফলে বিশ্ববাজারে মার্কিন অপরিশোধিত তেলের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জাহাজ চলাচল ও বাণিজ্য বিশ্লেষকরা। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান নেতৃত্ব ‘শতাধিক জাহাজকে’ টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কার মতো তেলসমৃদ্ধ মার্কিন অঙ্গরাজ্যগুলোর দিকে যেতে বাধ্য করেছে। বিবিসি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫০ দিনেই ৫০ হাজার কোটি ডলারের তেল হারিয়েছে বিশ্ব: রয়টার্স

৫০ দিনেই ৫০ হাজার কোটি ডলারের তেল হারিয়েছে বিশ্ব: রয়টার্স

ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর পর গত ৫০ দিনে বিশ্ববাজার থেকে ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের অপরিশোধিত জ্বালানি তেল হারিয়ে গেছে। বিশ্লেষকদের হিসাব ও বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই জ্বালানি সংকটের সুদূরপ্রসারী প্রভাব আগামী কয়েক মাস এমনকি কয়েক বছর ধরে অনুভূত হতে পারে। রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের বাজারে বড় দরপতন

হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের বাজারে বড় দরপতন

যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে ইরান। তেহরানের এ ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। খবর বিবিসির।

বিকল্প রুটে ২৭ কোটি ৩০ লাখ ব্যারেল তেল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া

বিকল্প রুটে ২৭ কোটি ৩০ লাখ ব্যারেল তেল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের বাইরে থাকা রুট দিয়ে ২৭ কোটি ৩০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল সরবরাহ নিশ্চিত করেছে। আজ (বুধবার, ১৫ এপ্রিল) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্চ-এপ্রিলে ইরানের তেল বিক্রি ‘ইতিবাচক’ ছিল: ইরানের জ্বালানিমন্ত্রী

মার্চ-এপ্রিলে ইরানের তেল বিক্রি ‘ইতিবাচক’ ছিল: ইরানের জ্বালানিমন্ত্রী

ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের তেল বিক্রি ইতিবাচক ছিল।

হরমুজ প্রণালি বন্ধে মার্কিন হুশিয়ারি: শেয়ারবাজার ও বৈশ্বিক স্বর্ণের বাজারে ধস

হরমুজ প্রণালি বন্ধে মার্কিন হুশিয়ারি: শেয়ারবাজার ও বৈশ্বিক স্বর্ণের বাজারে ধস

হরমুজ প্রণালি অবরোধে ট্রাম্পের হুমকির পর অপরিশোধিত তেলের দাম প্রায় আট শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়েছে। মার্কিন ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ব্যারেলপ্রতি প্রায় ১০৫ ডলারে। এদিকে হরমুজে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ধস নেমেছে মার্কিন শেয়ারবাজার ও বৈশ্বিক স্বর্ণের বাজারে। আর হরমুজ প্রণালি সচলের আশা বাদ দিয়ে বিকল্প উপায়ে সংকট মোকাবিলার উদ্যোগ নিচ্ছে উপসাগরীয় দেশগুলো।

গ্রীষ্মকালের আগেই বোতলজাত পানির দাম বাড়ছে ভারতে

গ্রীষ্মকালের আগেই বোতলজাত পানির দাম বাড়ছে ভারতে

ইরান যুদ্ধের প্রভাব

ইরান যুদ্ধের প্রভাবে গ্রীষ্মকালের আগেই বোতলজাত পানির দাম বাড়াচ্ছে ভারতের কোম্পানিগুলো। মূলত প্লাস্টিক তৈরির প্রধান উপাদান পলিমারের মূল কাঁচামাল অপরিশোধিত তেলের বৈশ্বিক সংকটে প্রায় ৫০ শতাংশ দাম বেড়েছে। পাশাপাশি, লেবেল ও প্যাকিজিংয়ের জন্য ব্যবহৃত কার্ডবোর্ড বক্স ও বোতলের ছিপির দামও কয়েকগুণ বেড়েছে।

হরমুজ প্রণালি বন্ধে অপরিশোধিত তেলের সংকট; উৎপাদন বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি

হরমুজ প্রণালি বন্ধে অপরিশোধিত তেলের সংকট; উৎপাদন বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি

পরিশোধিত তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কাটলেও হরমুজ প্রণালি বন্ধ থাকায় অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে সংকট কাটেনি। সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির মজুত কমেছে। আগামী ১০ দিনের মধ্যে নতুন চালান না এলে বন্ধ হয়ে যাবে উৎপাদন। এতে পেট্রোল ও অকটেন সরবরাহ সংকটের শঙ্কায় সংশ্লিষ্টরা। তবে আরবের ইয়ানবু বন্দর থেকে এপ্রিলে ১ লাখ টনের অপরিশোধিত তেলের চালান আসার সুখবর দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। রাস তানুরা বন্দরে আটকা পড়া এক লাখ টনের চালানটিও বিকল্প পথে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

বিশ্ববাজারে ৫ শতাংশ হারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে ৫ শতাংশ হারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

ইরান-ইসরাইল উত্তেজনার জেরে গেল বৃহস্পতিবারের তুলনায় গড়ে ৫ শতাংশ হারে বেড়েছে ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেলের দাম। আল জাজিরার তথ্য বলছে, শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানে হামলার পর অপরিশোধিত তেলের এ দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

জ্বালানি নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ

জ্বালানি নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজ (সোমবার, ২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান।