যুদ্ধবিরতি অঞ্চল ও বিশ্বকে স্বস্তির মুহূর্ত দেবে: স্টারমার

কিয়ার স্টারমার
কিয়ার স্টারমার | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশ্বনেতাদের সঙ্গে তিনিও এ বিষয়ে এক কাতারে যোগ দিলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, ‘রাতে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে আমি স্বাগত জানাই, যা অঞ্চল ও বিশ্বকে স্বস্তির একটি মুহূর্ত দেবে।’ স্টারমার আরও বলেন, ‘আমাদের অংশীদারদের সঙ্গে মিলে এই যুদ্ধবিরতিকে সমর্থন ও টিকিয়ে রাখতে, এটিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং হরমুজ প্রণালি আবার খুলে দিতে আমাদের সবকিছু করতে হবে।’

আরও পড়ুন:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্টারমার আজ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি ‘যুদ্ধবিরতিকে সমর্থন ও তা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা’ নিয়ে আলোচনা করবেন।

এএম