বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চান মন্ত্রী

বিনিময় সভা
বিনিময় সভা | ছবি: সংগৃহীত
0

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ বাস্তবায়নে সারা দেশের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল (রোববার, ৪ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোরবানি ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা যেতে পারে।’

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তসমূহ মেনে চলার আশ্বাস দেন। পাশাপাশি তারা সরকারের কাছে কিছু সুপারিশ ও দাবি পেশ করেন। মন্ত্রী সাময়িক সময়ের জন্য তাদের সরকারকে সহযোগিতার অনুরোধ করেন। সেই সঙ্গে তাদের দাবিসমূহ নিয়ে আলোচনার কথা বলেন।

আরও পড়ুন:

মন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, সরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এফএস