ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়ন দল; সোমবার থাকছে বিশেষ চমক

ছাদখোলা বাসে ফুটবলাররা
ছাদখোলা বাসে ফুটবলাররা | ছবি: এখন টিভি
0

দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পর ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছেন সুলিভান-ফয়সাল-মাহিনরা। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও উত্তর সিটি করপোরেশন। তবে চমক রেখে দিয়ে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার সংবর্ধনা দেবে সরকারও।

ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়া জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। শিরোপাজয়ীদের বরণে মেগা আয়োজন করেছে বাফুফে।

যেকোনো টুর্নামেন্টে শিরোপা জিতলেই ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার অলিখিত রেওয়াজ চালু হয়েছে। সেই ধারা বজায় থাকলো সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের ক্ষেত্রেও।

আরও পড়ুন:

বিমানবন্দরে পৌঁছানোর পর সাফজয়ী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর সবুজ রঙে মোড়ানো ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে হাতিরঝিলে আসেন ফুটবলাররা। রাস্তার দুপাশে তাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য সমর্থক। ফুটবলাররাও হাত নেড়ে, পতাকা উড়িয়ে বা ট্রফি উঁচিয়ে দিয়েছেন ভক্তদের ভালোবাসার জবাব।

দর্শকদের ভালোবাসায় উচ্ছ্বাসিত সুলিভান ব্রাদার্স। সাফজয়ী দলকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন হেড কোচ। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলারদের জন্য আর্থিক পুরষ্কারের ঘোষণা দেয় বাফুফে ও সিটি করপোরেশন। আগামী সোমবার সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেবে ক্রীড়া মন্ত্রণালয়ও।

এফএস