চিকিৎসকরা বলছেন টিকা ও জেলায় জেলায় হাম নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কমবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাপ।
এসময় ডা. শংকর কে বিশ্বাস বলেন, হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের অধিকাংশ রাজশাহীর বাইরের। তবে সম্প্রতি জেলায় জেলায় হামের টিকা দেয়ায় হাসপাতালে আসার প্রবণতা কমবে।
আরও পড়ুন:
সর্বশেষ তথ্য অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজের ৩টি ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে ১২৫ জন শিশু। একই সাথে হাসপাতালের পাশাপাশি আশপাশের অন্যান্য হাসপাতালের আইসিইউ ব্যাবহার সুবিধায় পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও স্বস্তি ফিরেছে চিকিৎসা ব্যবস্থায়।
এদিকে, চলতি মৌসুমের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩৯১ জন শিশু ভর্তি হয়। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



