সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে গালিবাফ বলেন, ‘জেনারেলরা যা ভেঙেছেন, সেনারা তা ঠিক করতে পারবে না; উল্টো তারা নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবে।’
আরও পড়ুন:
তিনি আরও যোগ করেন, ‘আমাদের ভূখণ্ড রক্ষায় আমাদের সংকল্পকে পরীক্ষা করতে আসবেন না।’
এর আগে অ্যাসোসিয়েটেড প্রেস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজারের বেশি সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি দুটি মেরিন ইউনিটও মোতায়েন করা হচ্ছে, যা এ অঞ্চলে আরও প্রায় ৫ হাজার মেরিন এবং কয়েক হাজার নৌ সেনাকে যুক্ত করবে।





