হরমুজ প্রণালিতে জাহাজের জন্য হুমকি দেয়ার ইরানের সক্ষমতা ‘দুর্বল’ হয়েছে: সেন্টকম

সেন্টকমের লোগো
সেন্টকমের লোগো | ছবি: সংগৃহীত
2

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রঘাঁটিতে মার্কিন হামলার পর দাবি; ৮ হাজারের বেশি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের কথাও জানাল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভূগর্ভস্থ এক স্থাপনায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুতঘাঁটিতে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর হরমুজ প্রণালিতে হুমকি দেওয়ার ইরানের সক্ষমতা ‘দুর্বল’ হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

আরও পড়ুন:

এক্সে পোস্ট করা ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আমরা শুধু স্থাপনাটিই ধ্বংস করিনি, জাহাজ চলাচল পর্যবেক্ষণে ব্যবহৃত গোয়েন্দা সহায়তাকেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র রাডার রিলে স্টেশনও ধ্বংস করেছি।’

তিনি আরও বলেন, ‘এর ফলে হরমুজ প্রণালি এবং এর আশপাশে নৌচলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরির ইরানের সক্ষমতা দুর্বল হয়েছে, এবং আমরা এসব লক্ষ্যবস্তুতে অভিযান চালানো বন্ধ করব না।’


এএম