ইরান যুদ্ধের জ্বালানি বাজারে প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে: বিশেষজ্ঞ

তেল উত্তোলন করা হচ্ছে
তেল উত্তোলন করা হচ্ছে | ছবি: সংগৃহীত
0

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল চেঞ্জ ইনস্টিটিউটের জ্যান রোজেনাও সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে বিঘ্ন তৈরি হয়েছে, তা স্বল্পস্থায়ী হবে না। আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, ‘অঞ্চলে তেল ও গ্যাস উৎপাদন–সংশ্লিষ্ট স্থাপনাগুলোর যে ক্ষতি হয়েছে, তার কিছু মেরামত করতে কয়েক বছর লেগে যেতে পারে। এর প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে, শুধু কয়েক সপ্তাহের জন্য নয়।’

আরও পড়ুন:

রোজেনাও বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলের কাঠামোগত দুর্বলতার দিকেও ইঙ্গিত করেন, বিশেষ করে হরমুজ প্রণালির ওপর নির্ভরতার বিষয়ে।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি এড়িয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাইরে পাঠানো এখনো যথেষ্ট কঠিন।’

রোজেনাওর ভাষায়, ‘এটি একটি বড় চোক পয়েন্ট এবং এর প্রভাব অর্থনীতিজুড়ে ছড়িয়ে পড়তে আমরা স্পষ্টই দেখছি।’ তিনি আরও বলেন, ‘আমি আশঙ্কা করছি, আমরা দামের আরও ঊর্ধ্বগতি দেখতে যাচ্ছি।’

এএম