যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান; চুক্তিতে এখনই রাজি নন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে বিস্তৃত হতে থাকা যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে চুক্তির শর্ত এখনো যথেষ্ট ভালো লাগেনি বলে তিনি এ মুহূর্তে কোনো চুক্তিতে যেতে রাজি নন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়ার মধ্যে হরমুজ প্রণালি নিরাপদ রাখার পরিকল্পনা নিয়ে তিনি অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছেন।’

এসময় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বাড়া নিয়ে মার্কিনিদের উদ্বেগও উড়িয়ে দেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প এসময় প্রশ্ন করেন, ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা আদৌ জীবিত আছেন কি না।’ ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র–ইসরাইলের অভিযানের জবাবে ইরান অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে—এতে তিনি অবাক হয়েছি।

তিনি বলেন, ‘শনিবার খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দ্বীপটির বেশির ভাগ অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবে আমরা চাইলে শুধু মজার জন্যও সেখানে আরও কয়েকবার হামলা চালাতে পারি।’

আরও পড়ুন:

ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টার প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও কড়া সমালোচনা করেন ট্রাম্প বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনায় তার সঙ্গে চুক্তি করাটা বেশি কঠিন।’

বৈশ্বিক তেলের দাম ঊর্ধ্বগতি কমানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার পর বিশ্বনেতাদের সমালোচনার প্রেক্ষাপটে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এ পর্যায়ে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার কোনো চুক্তিতে যেতে তিনি রাজি নন।’ তিনি বলেন, ‘ইরান চুক্তি করতে চায়, আর আমি তা করতে চাই না, কারণ শর্তগুলো এখনো যথেষ্ট পরিমানে ভালো লাগেনি।’ 

যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির শর্ত কী হতে পারে—এ প্রশ্নে প্রেসিডেন্ট বলেন, ‘আমি সেটা আপনাকে এখনি বলতে চাই না।’ তবে তিনি জানান যে, ইরান সম্পূর্ণভাবে যেকোনো পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার অঙ্গীকার এ চুক্তির বড় একটি অংশ হবে।

এএম