সকাল সাতটার দিকে তোলা ছবিতে দেখা যায়, রাতভর অভিযানের পর ভোরের আলোয় বিমানগুলো ঘাঁটিতে ফিরছে। তবে ওই অভিযানে কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে কি না, তা জানা যায়নি। গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) বিকেলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের ভেতরে সবচেয়ে তীব্র হামলার দিন হতে চলছে বলে ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর বিমানগুলো উড্ডয়ন করতে দেখা যায়। বি-১ বোমারু বিমান একেকটি সর্বোচ্চ ৭৫ হাজার কেজি বোমা করতে সক্ষম।
আরও পড়ুন:
ইরানে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে সংঘাতের দ্বিতীয় দিনে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলায় ঘাঁটিগুলো ব্যবহার করা যেতে পারে।
গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) দীর্ঘপাল্লার ফটোগ্রাফিতে বোমা বোঝাইয়ের প্রস্তুতির দৃশ্যও দেখা যায়। বর্তমানে ফেয়ারফোর্ডে ১১টি বি-১ এবং তিনটি বি-৫২ বোমারু বিমান মোতায়েন রয়েছে।





