প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র
ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ কমেছে দুই-তৃতীয়াংশ: জেলেনস্কি

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ কমেছে দুই-তৃতীয়াংশ: জেলেনস্কি

মিত্র দেশগুলো ইউক্রেনকে যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, তা ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে মাত্র এক-তৃতীয়াংশে নেমে এসেছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। এদিকে দেশটির রাজধানী কিয়েভ ও দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরগুলোতে রুশ হামলা আরও তীব্র হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্যাট্রিয়টের মতো প্রযুক্তি হস্তান্তরে ‘খুব সতর্ক’ থাকতে হবে: ট্রাম্প

প্যাট্রিয়টের মতো প্রযুক্তি হস্তান্তরে ‘খুব সতর্ক’ থাকতে হবে: ট্রাম্প

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা চলছে। তবে এমন অত্যাধুনিক প্রযুক্তি কাউকে দেয়ার আগে যুক্তরাষ্ট্রকে ‘খুব সতর্ক’ থাকতে হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি বলেন, ‘আমরা আপনাকে প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দিতে যাচ্ছি। ব্যাখ্যা করে দিলে তারা খুব দ্রুত এগুলো তৈরি করতে পারবে বলে আমি মনে করি।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্কে ন্যাটো রাডার ঘাঁটির কাছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

তুরস্কে ন্যাটো রাডার ঘাঁটির কাছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

তুরস্কের পূর্বাঞ্চলে ন্যাটোর একটি রাডার ঘাঁটির কাছে মার্কিন নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।