ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন পফিস্টার
সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন পফিস্টার | ছবি: রয়টার্স
0

সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন পফিস্টার বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ (রোববার, ৮ মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি সোনটাগসজাইটুং পত্রিকাকে বলেন, সুইস ফেডারেল কাউন্সিলের অনুসারে ‘ইরানের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে এটি বলপ্রয়োগ নিষিদ্ধ করার নীতির লঙ্ঘন।’ এছাড়া বেসামরিক জনগোষ্ঠীকে সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি।

পফিস্টার আরও বলেন, ‘তিনি বলপ্রয়োগ নিষিদ্ধ করার বিধান না মানা সব দেশের কথাই বলেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল আকাশপথে ইরানে হামলা চালিয়েছে। এতে তারা, ইরানের মতোই, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।’

এএম