আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।
এর আগে অডিও ভাইরাল হওয়া সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ সন্ধ্যায় তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
এর আগে ফাঁস হওয়া অডিও বক্তব্যের বিষয়ে জানতে তদন্ত কমিটি ডিবি কার্যালয়ে ডেকে নেয়। ১৭ সেপ্টেম্বর ওসি রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ফাঁস হয়।
সেখানে একজন ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের অভ্যন্তরীণ বিষয়ে আলাপ করতে শোনা যায়। এ ঘটনার পরই ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। ঘটনার দুই সপ্তাহ পর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হলো।





