কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

কুয়েতে মার্কিন দূতাবাস অবস্থিত এলাকায় ইরানি হামলার পর ধোঁয়া উঠছে
কুয়েতে মার্কিন দূতাবাস অবস্থিত এলাকায় ইরানি হামলার পর ধোঁয়া উঠছে | ছবি: রয়টার্স
0

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তাদের বাহিনী কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইআরজিসি বলেছে, ওই ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার মেরামতকেন্দ্র, জ্বালানি ট্যাংক এবং কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়, ‘এই হামলার পর ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনো সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠছে, যা দূর থেকে দেখা যাচ্ছে।’

এএম