Recent event

২০ ইসরাইলি জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস

হামাস যোদ্ধারা
হামাস যোদ্ধারা | ছবি: সংগৃহীত
0

গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আজ জীবিত ২০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিপরীতে ইসরাইলি কারাগারে আটক ২৫০ ফিলিস্তিনি বন্দিকে রেহাই দিবে তেল আবিব। মুক্তি দেয়া হবে গাজা থেকে আটক অন্তত ২ হাজার ফিলিস্তিনিকেও।

বন্দি ও জিম্মি বিনিময় ছাড়াও আজ ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে মিশরে আলোচনায় বসবেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২৭টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এ সম্মেলনে যোগ দেবেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহর সভাপতিত্বে এ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে পর্যটন শহর শারম আল শেখে।

আরও পড়ুন:

মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, আজ তাতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। এছাড়া, মিশরে এ সম্মেলনে যোগ দেয়ার আগে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

ইএ