Recent event

নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

নেপালের ত্রিভুবন বিমানবন্দর
নেপালের ত্রিভুবন বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

নিরাপত্তা শঙ্কা ও বিরূপ পরিস্থিতির কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) এ ঘটনায়  যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, টিআইএর জেনারেল ম্যানেজার হানসা রাজ পাণ্ডে জানান, মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিমানবন্দর বন্ধ করা হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা হবে না।’

ধোঁয়া ও নিরাপত্তা সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে ফ্লাইট শুরু করা যাচ্ছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ারসহ সমস্ত দেশিয় এয়ারলাইন্সও তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।

এসএইচ