Recent event

স্মার্টফোন ব্যবহারকারীদের ঘুম কেড়ে নিয়েছে ‘স্পাইনোট’ ভাইরাস

স্মার্টফোন ব্যবহারকারী
স্মার্টফোন ব্যবহারকারী | ছবি: সংগৃহীত
0

অনেকদিন স্মার্টফোন ব্যবহারকারীরা বেশ স্বাচ্ছন্দ্যে কাটালেও হঠাৎ করে তাদের ঘুম কেড়ে নিলো স্পাইনোট নামের এক ট্রোজান ম্যালওয়্যার। মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারিত করছে স্মার্টফোন ব্যবহারকারীদের।

স্পাইনোট মূলত একটি অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজান। যেটি আবিষ্কার করেছে এফ-সিকিউর সাইবার সিকিউরিটি সংস্থার বিশেষজ্ঞরা। এই ট্রোজান ম্যালওয়্যারের সাহায্যে মূলত সংঘবদ্ধ একটি চক্র প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে মানুষের কষ্টার্জিত অর্থ। আর এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অপারেটিং সিস্টেমকে নিয়মিত আপডেট রাখবে বলে দাবি করে।

সাইবার বিশেষজ্ঞদের মতে এই ম্যালওয়্যারটি বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া টেক্সট মেসেজের মাধ্যমে ছড়ায়। আর মেসেজে দেয়া লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের এটি ইন্সটল করার জন্য প্ররোচিত করে। একবার ব্যবহারকারী তার ফোনে ইন্সটল করলেই প্রতারক চক্র সহজেই ব্যবহারকারীর ব্যাংকে থাকা অর্থ আত্মসাৎ করতে পারে।  

আরো পড়ুন:

এই ম্যালওয়ারটি অন্যসব ম্যালওয়্যার থেকে বেশখানিকটা আলাদা। কারণ স্পাইনোট শুধু ব্যবহারকারীর কল লগ, ফোনের ক্যামেরা, টেক্সট মেসেজ বা ফোনের তথ্য চুরিই করে না বরং এটা ফোনের হোম স্ক্রিনে ও যেকোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সহজেই লুকিয়ে থাকতে পারে। তাই সিকিউরিটি সিস্টেমের পক্ষেও এই ম্যালওয়্যারকে খুঁজে পাওয়া বা ডিলিট করা বেশ কঠিন হয়ে যায়।

স্পাইনোট ফোনের কলসহ পারিপার্শ্বিক শব্দ রেকর্ড করতে পারে। তাই গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ড করে এটি নানা রকম সমস্যা ফেলতে পারে ব্যবহারকারীদের। এই ম্যালওয়্যারটি কৌশলে বিশেষ অনুমতি ব্যবহার করে স্ক্রিনের ছবি তোলার মতো কাজও করতে পারে।

স্পাইনোট এতোটাই চতুর যে এটি ডিভাইসের সেটিংস মেনু বন্ধ করে দেয়। যার ফোনের সিকিউরিটি সিস্টেমের জন্যে এই ভয়ংকর ম্যালওয়্যারটিকে খুঁজে বের করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই ফোনের সেটিংসের মাধ্যমে সহজে এই অ্যাপটিকে সরানো যায় না।

সেজু