রোমেরোকে বিক্রির ভাবনায় টটেনহ্যাম, আগ্রহী অ্যাটলেটিকো

ক্রিশ্চিয়ান রোমেরো
ক্রিশ্চিয়ান রোমেরো | ছবি: টেলিগ্রাফ
0

আসন্ন গ্রীষ্মে বড় ধরনের স্কোয়াড পরিবর্তনের পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার্স। সেই তালিকায় থাকতে পারেন দলের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো।

এই মৌসুমে বারবার শাস্তি ও বিতর্কে জড়ানোয় রোমেরোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে ছয় ম্যাচ মিস করেছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ দীর্ঘদিন ধরেই রোমেরোকে দলে নিতে আগ্রহী। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি লড়াইটিকে অনেকেই দেখছেন তার জন্য এক ধরনের 'অডিশন রাউন্ড' হিসেবেও।

আরও পড়ুন:

ক্লাব সূত্রে জানা গেছে, নতুন সংস্কৃতি গড়তে তিনটি ট্রান্সফার উইন্ডো ধরে বড় রদবদল করতে চায় টটেনহ্যাম। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে রোমেরোসহ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিক্রি করেও তহবিল গড়ার চিন্তা করছে ক্লাবটি। তবে রেলিগেশন লড়াইয়ের মাঝেও আপাতত রোমেরোই টটেনহ্যামের রক্ষণভাগের অন্যতম ভরসা।


এএম