৪৮ ঘণ্টায় ইরানি বন্দরে ঢোকেনি কোনো জাহাজ: সেন্টকম

চীনের ট্যাঙ্কার
চীনের ট্যাঙ্কার | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার পর গত ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে পারেনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেন্টকম আরও বলেছে, যুক্তরাষ্ট্রের বাহিনীর নির্দেশে নয়টি জাহাজকে উল্টো পথে ফিরতে হয়েছে। এ বক্তব্য ইরানের ফার্স নিউজ এজেন্সির আগের প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, নিষেধাজ্ঞার মুখে থাকা একটি ইরানি সুপারট্যাংকার হরমুজ প্রণালি পেরিয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে সক্ষম ওই জাহাজটি তার পণ্য খালাস করেছে কি না, তা স্পষ্ট নয়।

এএম