Recent event

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিহত মেহেদী হাসান
নিহত মেহেদী হাসান | ছবি: এখন টিভি
0

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার, ৮ মে) সকালে পুত্রাযায়া হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

তার এক নিকট আত্মীয় জানান, মঙ্গলবার রাতে সায়বারযায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এসময় একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন মেহেদী।

পারিবারিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় আসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মেহেদী হাসান। কাজ করতেন নির্মাণকর্মী হিসেবে। বাবা মায়ের সংসারের দুই সন্তানের বড় সন্তান ছিলেন তিনি। বাবা কুয়েতপ্রবাসী ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ফিরেছেন।

নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এনএইচ