প্রবাসী
আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন ১২ লাখ কর্মীর। ভিসা বাতিল আতঙ্কে ছুটিতে আসা অনেক প্রবাসী তড়িঘড়ি করে ফেরার চেষ্টা করছেন। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, কূটনৈতিক প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করা হবে। আগামীকাল (সোমবার, ২৭ জুলাই) দেশটির সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে কথা বলতে রাষ্ট্রদূতকে পাঠানো হচ্ছে।

হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসীকল্যাণমন্ত্রীর

হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসীকল্যাণমন্ত্রীর

বিদেশে গমনেচ্ছু প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনা ঘটেছে; তারা সম্পর্কে মা, ছেলে ও মেয়ে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও আরেক ছেলে।

প্রবাসীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: বিমানমন্ত্রী

প্রবাসীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: বিমানমন্ত্রী

প্রবাসীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন।

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের মরদেহ, আটক নারী

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের মরদেহ, আটক নারী

পাবনার আতাইকুলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আতাইকুলা থানার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক (৪৩)। গত (মঙ্গলবার, ৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুল হক রাজশাহীর সন্তান এবং বর্তমানে সপরিবারে ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় বসবাস করছিলেন।

মালয়েশিয়ায় সংকটাপন্ন প্রবাসীদের সহায়তা দিতে হাইকমিশনকে আইনি নোটিশ

মালয়েশিয়ায় সংকটাপন্ন প্রবাসীদের সহায়তা দিতে হাইকমিশনকে আইনি নোটিশ

মালয়েশিয়ার পোর্ট ক্লাংয়ে অবস্থিত অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত ১০৫ বাংলাদেশি শ্রমিকদের জন্য জরুরি কনস্যুলার সহায়তা, মানবিক সহযোগিতা, আইনি সহায়তা এবং অভিবাসন সুরক্ষা নিশ্চিত করতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে আইনি নোটিশ দিয়েছে তাদের আইনজীবী।

বিদায়ী অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স

বিদায়ী অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স

বিদায়ী অর্থবছরে সব মিলিয়ে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। ২০২৫-২৬ অর্থবছরের রেমিট্যান্সের এই পরিমাণ গত অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩ হাজার ৩২ কোটি ৮৮ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল। তবে গত কয়েক মাসে রেমিট্যান্স প্রবাহে যে ইতিবাচক ধারা চলছিল, অর্থবছরের শেষ মাস জুনে এসে তাতে ভাটার টান দেখা দিয়েছে।

আগামী নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনা হবে

আগামী নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনা হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে।

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন

র‍্যাবের সংবাদ সম্মেলন

ফেনীর ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যার আলোচিত ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র‍্যাব। এ ঘটনার মূল হোতা নিহতের দুঃসম্পর্কের ভাগিনা আরিফ নামের এক যুবক— এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

বেতন না পেয়ে দুর্বিষহ জীবন, আইনি লড়াইয়ে মালয়েশিয়া প্রবাসীরা

বেতন না পেয়ে দুর্বিষহ জীবন, আইনি লড়াইয়ে মালয়েশিয়া প্রবাসীরা

উন্নত স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমালেও, ৪ মাস বেতন না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন স্থানীয় অ্যারোফোম ম্যানুফ্যাকচারিংয়ে কর্মরত শতাধিক বাংলাদেশি। এমনকি কর্মীদের থাকার স্থানের বিদুৎ সরবরাহও বিচ্ছিন্ন রেখেছে কোম্পানি। তাই বাধ্য হয়ে বকেয়া বেতন আদায়ে আইনি লড়াইয়ে নেমেছেন কর্মীরা। তাদের প্রত্যাশা, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেনীতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনীতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে হাত-পা বেঁধে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (শুক্রবার, ২৬ জুন) রাতে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকার কুয়েত প্রবাসী নুরুল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে।