আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

বন্যার ছবি
বন্যার ছবি | ছবি: সংগৃহীত
0

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আরও ১০ জেলায় বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

গতকাল (শনিবার, ১১ জুলাই) সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।

বর্তমানে বন্যাকবলিত এলাকাগুলো হলো— চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা। তবে উত্তর-পূর্বাঞ্চলীয় নদনদীর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানানো হয়।

এ সতর্কীকরণ বার্তায় জানানো হয়, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কোথাও কোথাও ধীরগতিতে বন্যার পানি নামতে পারে। এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর বন্যার পানিও ধীরগতিতে কমতে পারে।

এসএইচ