পাকিস্তান সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের মূল পর্বে খেলবে বাংলাদেশ

হকি চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশ হকি দল
বাংলাদেশ হকি দল | ছবি: সংগৃহীত
0

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় সুযোগ বাংলাদেশের সামনে। পাকিস্তান সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে বসবে এবারের আসর। ছয় দলের টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে খেলবে স্বাগতিক ভারত, জাপান, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।

রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবি জানালেও তাতে সায় দেয়নি আয়োজকরা।

শেষ পর্যন্ত পাকিস্তান সরে দাঁড়ানোয় তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ২০২৫ সালের এশিয়া কাপ হকিতেও পাকিস্তানের অনুপস্থিতিতে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবারও সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় লাল-সবুজের দল।

এফএস