তবে দুই বছরের প্রবেশন চলাকালে নতুন কোনো অপরাধ না করলে জরিমানার অর্থ দিতে হবে না তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাস্তির বিষয়টি নিশ্চিত করে জাকা জানিয়েছেন, আদালতের রায় মেনে নিয়েছেন তিনি।
গত মাসে কোভিড টিকা নিয়ে সংশয় ও অবিশ্বাসের কারণে জাল সনদ সংগ্রহের কথা স্বীকার করেন জাকা। এরপর সুইজারল্যান্ড জাতীয় দল থেকে সাময়িকভাবে বাদ পড়েন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ফলে নেশনস লিগের চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি।





