দেশের ছয় জেলার ৫ নদীর পানি বিপৎসীমার ওপরে

পৎসীমার ওপরে নদীর পানি
পৎসীমার ওপরে নদীর পানি | ছবি : সংগৃহীত
0

দেশের ৬ জেলার ছয়টি পয়েন্ট; সাঙ্গু, দোহাজারী, খোয়াই, মনু, কুশিয়ারা নদীর স্টেশনের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। আজ (শনিবার, ১১ জুলাই) গণমাধ্যম নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে।’

তিনি জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

আরও পড়ুন:

সবশেষ নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা ইত্যাদি নদীগুলোর পানি সমতলের কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও এসময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।’

এফএস