পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় শহরের কেন্দ্র তালিকা এবং বিস্তারিত সময়সূচি নিচে প্রকাশ করা হলো।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ভিত্তিক পরীক্ষার সময়সূচি ও আবেদন প্রক্রিয়া (University Wise Admission Schedule)
ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University Admission 2026-27):
- অনলাইন আবেদন: ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
- পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর (আইবিএ), ১২ ডিসেম্বর (‘এ’/বিজ্ঞান ইউনিট), ১৯ ডিসেম্বর (‘বি’/কলা, আইন ও সামাজিক বিজ্ঞান), ২২ ডিসেম্বর (চারুকলা) এবং ২৬ ডিসেম্বর (‘সি’/ব্যবসায় শিক্ষা ইউনিট)।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (Rajshahi University Admission Dates):
- প্রাথমিক আবেদন: ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
- পরীক্ষার তারিখ: ২০২৭ সালের ৮ জানুয়ারি (‘বি’ ইউনিট - ব্যবসায় শিক্ষা), ৯ জানুয়ারি (‘সি’ ইউনিট - বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি (‘এ’ ইউনিট - মানবিক)।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Jagannath University Admission Update):
- অনলাইন আবেদন: ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
- পরীক্ষার তারিখ: ২০২৭ সালের ১ জানুয়ারি (‘এ’ ইউনিট), ৮ জানুয়ারি (‘ই’ ইউনিট), ১৫ জানুয়ারি (‘বি’ ইউনিট), ২২ জানুয়ারি (‘সি’ ইউনিট) এবং ২৩ জানুয়ারি (‘ডি’ ইউনিট)।
আরও পড়ুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (Chittagong University Admission Circular):
- অনলাইন আবেদন: ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
- পরীক্ষার তারিখ: ২০২৭ সালের ২৯ জানুয়ারি (‘সি’ ইউনিট), ৩০ জানুয়ারি (‘এ’ ইউনিট), ৩ ফেব্রুয়ারি (‘বি১’), ৪ ফেব্রুয়ারি (‘বি২’), ৫ ফেব্রুয়ারি (‘বি’), ৬ ফেব্রুয়ারি (‘ডি’) এবং ৮ ফেব্রুয়ারি (‘ডি১’)।
- কেন্দ্র: ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ কেবল চবি ক্যাম্পাসে এবং বাকি ইউনিটগুলোর পরীক্ষা চবি ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় (Khulna University Admission Schedule):
- পরীক্ষার তারিখ: ১৭ ডিসেম্বর (‘সি’ ও ‘ডি’ ইউনিট) এবং ১৮ ডিসেম্বর (‘এ’ ও ‘বি’ ইউনিট)।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET Admission Test 2027):
- পরীক্ষার তারিখ: ২০২৭ সালের ৮ জানুয়ারি।
- পরীক্ষা কেন্দ্র: ভোগান্তি কমাতে একই দিনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST Admission Date):
- পরীক্ষার তারিখ: ১৮ ডিসেম্বর (‘সি’ ইউনিট) এবং ১৯ ডিসেম্বর (‘এ’ ও ‘বি’ ইউনিট)।
আরও পড়ুন:
বিভাগীয় শহর ও সাধারণ নির্দেশাবলী (Divisional Centers & Student Guidelines)
পরীক্ষার্থীদের ভ্রমণজনিত কষ্ট কমাতে আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে অধিকাংশ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এটি একটি খসড়া ও প্রারম্ভিক নির্দেশিকা। চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির (Official Admission Circular) প্রেক্ষিতে যে কোনো তারিখ পরিবর্তন হতে পারে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে বলা হচ্ছে।

