বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই সমাবর্তনের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন:
রেজিস্ট্রেশনের সময়সীমা ও অনলাইন আবেদন (JnU Convocation Application Deadline)
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে:
- আবেদন শুরুর তারিখ ও সময়: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০০ টা (Convocation Online Form Fill Up Start Date)।
- আবেদনের শেষ তারিখ ও সময়: ২০ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯ টা (JnU Convocation Registration Last Date)।
- আবেদন পদ্ধতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অফিসিয়াল সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন:
সমাবর্তনে অংশগ্রহণের যোগ্যতা (JnU Convocation Eligibility Criteria)
নির্ধারিত শিক্ষাবর্ষে ডিগ্রি সম্পন্নকারী গ্র্যাজুয়েট ও গবেষকগণ এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন:
- স্নাতক (সম্মান) / বিবিএস / সমমান: ২০১৮-২০১৯ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রিধারীরা।
- মাস্টার্স / এমএ / এমএসএস / সমমান: ২০১৬-২০১৭ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিগ্রি অর্জনকারীরা।
- এমফিল ও পিএইচডি: নির্ধারিত সময়ে ডিগ্রি অর্জনকারী গবেষকবৃন্দ (MPhil and PhD Graduates)।
- প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রাম: বিভিন্ন সান্ধ্যকালীন ও প্রফেশনাল প্রোগ্রাম (Professional and Evening Master’s Programs) থেকে অর্জিত ডিগ্রিধারীরা শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।
ফি সমূহের বিবরণ (JnU Convocation Registration and Certificate Fee)
সমাবর্তনে অংশগ্রহণের জন্য কোর্সভেদে নির্ধারিত ফি ও মূল সনদ ফি প্রদান করতে হবে:
- স্নাতক (সম্মান) / বিবিএস / সমমান: রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা + মূল সনদ ফি ৫০০ টাকা (সর্বমোট ৫,৫০০ টাকা)।
- মাস্টার্স / এমএ / এমএসএস / সমমান: রেজিস্ট্রেশন ফি ৬,০০০ টাকা + মূল সনদ ফি ৫০০ টাকা (সর্বমোট ৬,৫০০ টাকা)।
- এমফিল (MPhil) ও পিএইচডি (PhD): রেজিস্ট্রেশন ফি ৬,৫০০ টাকা + মূল সনদ ফি ১,০০০ টাকা (সর্বমোট ৭,৫০০ টাকা)।
- মাস্টার্স (প্রফেশনাল ও সান্ধ্যকালীন): রেজিস্ট্রেশন ফি ৮,০০০ টাকা + মূল সনদ ফি ৮০০ টাকা (সর্বমোট ৮,৮০০ টাকা)।
বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সমাবর্তন সংক্রান্ত যেকোনো তথ্য, নোটিশ ও বিস্তারিত আবেদন নির্দেশিকা জানতে শিক্ষার্থীদের নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
আরও পড়ুন:




