
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যকে চরম ‘অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। অতি দ্রুত এ মন্তব্য প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ঢাবির সহকারী প্রক্টর শেহরিন আমিনের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক শেহরিন আমিন মোনামী। আজ (সোমবার, ১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাংকিংয়ে যৌথভাবে দেশসেরা ঢাবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ যোথভাবে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সর্বশেষ প্রকাশিত এ র্যাংকিং অনুযায়ী, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে অবস্থান করছে। ২০২৫ সালের র্যাংকিং অনুযায়ী ঢাবির অবস্থান ছিল ৪০১ থেকে ৫০০-এর মধ্যে।

ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

কিউএস র্যাঙ্কিং: বিশ্বসেরার স্বীকৃতি পেলো ঢাবির ১০ বিভাগ
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’-এ ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি বিভাগ। গত (বুধবার, ২৫ মার্চ) বিষয়ভিত্তিক এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস।

ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় ২৮ জনের বিরুদ্ধে দেয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আসামিদের মধ্যে ২২ জন পলাতক থাকায়, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা অভিযোগপত্র গ্রহণ করে আজ (মঙ্গলবার, ১০ মার্চ) এ আদেশ দেন।

ঢাবি অধিভুক্ত মেডিক্যাল কলেজের তৃতীয় প্রফের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) অধিভুক্ত সকল সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজগুলোর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার (3rd Professional Exam) ফল আজ (রোববার, ৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। দুপুরের দিকে ফল ঘোষণা হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা অনলাইনে তাদের নম্বরপত্র দেখতে পাচ্ছেন।

নির্বাচনের পরেই সরে যাবেন ঢাবি ভিসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের র্যালি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
শেরপুরে জামায়াত নেতা হত্যা ও নির্বাচনি প্রচারে নারীদের হেনস্তার প্রতিবাদে বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন ডাকসু নেতারা। এসময়, ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির আগেই বিএনপি পরাজিত হওয়ার ভয়ে হত্যার পথ বেছে নিয়েছে। এসময়, হত্যাকাণ্ডে জড়িত ও নির্বাচনি প্রচারণায় নারী হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। এ ঘটনায় বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

ঢাবিতে চাঁদাবাজির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে চাঁদাবাজির প্রতিবাদ ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ডাকসু সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল (শনিবার, ২৪ জানুয়ারি) মধ্যরাতে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

ঢাবির ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু, আবেদন করবেন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (Arts, Law and Social Science Unit) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের (Result Re-scrutiny) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।