চবি
চবিতে স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ, যেদিন থেকে আবেদন

চবিতে স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ, যেদিন থেকে আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (CU - Chittagong University) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যাদি নিশ্চিত করা হয় (CU Admission Test 2026-27)।

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেধাক্রম

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেধাক্রম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (CU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল (CU A Unit Admission Result) পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওএমআর (OMR) উত্তরপত্রে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের (ICT Cell) পরিচালক অধ্যাপক সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট দেখবেন যেভাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট দেখবেন যেভাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (CU A Unit Admission Result 2025-26) স্নাতক ১ম বর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল (CU A Unit Result) আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ফল নিয়ে পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

চবিতে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন, ৬ জন অসুস্থ

চবিতে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন, ৬ জন অসুস্থ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে 'অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে ৯ শিক্ষার্থী। গত বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ কর্মসূচি করছে তারা। যা এখনও চলমান। এরইমধ্যে অনশনরত ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি আছেন। প্রায় ২ দিন পার হলেও এখনও কোন সুষ্ঠু সমাধান আসেনি প্রশাসনের পক্ষ থেকে এমনটা দাবি করছেন অনশনরত শিক্ষার্থীরা।

আবীরের মাথার খুলি ৬ মাস পড়ে ছিলো হাসপাতালের ফ্রিজে!

আবীরের মাথার খুলি ৬ মাস পড়ে ছিলো হাসপাতালের ফ্রিজে!

মাথার খুলি ছাড়াই প্রায় ৬ মাস স্বাভাবিক জীবনযাপন করছেন চট্টগ্রামে আবীর নামে এক কিশোর। কিশোর গ্যাংয়ের হামলায় মাথায় আঘাত পান কিশোর আবীর। অপারেশনের পর ৬ মাস ধরে তার খুলি পড়ে ছিলো চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ফ্রিজে। সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত চবি শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি খুলে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, খুলি ছাড়াও মানুষের বেঁচে থাকার এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়।

চবিতে আহত মামুনের চিকিৎসায় বিদেশ নেয়ার দাবি পরিবার ও স্বজনদের

চবিতে আহত মামুনের চিকিৎসায় বিদেশ নেয়ার দাবি পরিবার ও স্বজনদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার দাবি জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা। মামুন টাঙ্গাইলের বাসাইলের খাটরা গ্রামের শুকুর মাহমুদ ও মমতাজ বেগম দম্পতির ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে মামুন সবার ছোট। মামুনের বাবা কৃষি কাজ করেন। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) মামুনের পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

চবি শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিতে প্রশাসনের প্রতি দাবি ছাত্রশিবিরের

চবি শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিতে প্রশাসনের প্রতি দাবি ছাত্রশিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দুইদিনের সংঘর্ষে আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুরে আহতদের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি দাবি জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী।

চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পরীক্ষা স্থগিত

চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দুই দফা সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এছাড়া আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির পূর্বনির্ধারিত সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

১৪৪ ধারা ভেঙে চবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪৪ ধারা ভেঙে চবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪৪ ধারা ভেঙে রোববারের (৩১ আগস্ট) হামলার সুষ্ঠ বিচার ও নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

চবিতে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

চবিতে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল (রোববার, ৩১ আগস্ট) বিকেলে জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

চবির সংঘর্ষ: আহত চার শতাধিক, প্রশাসনের ব্যর্থতা নাকি ষড়যন্ত্র!

চবির সংঘর্ষ: আহত চার শতাধিক, প্রশাসনের ব্যর্থতা নাকি ষড়যন্ত্র!

গভীর রাতে এক ছাত্রীকে বাসায় প্রবেশে দারোয়ানের বাধা, এরপর কথা কাটাকাটি। সামান্য এ ঘটনা কী করে ইতিহাসের ভয়াবহ সংঘর্ষে রূপ নিলো?– তা ভাবাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাইকে। দিনভর গ্রামবাসীর সাথে দফায় দফায় সংঘর্ষে হতাহত হয়েছে চারশোর বেশি শিক্ষার্থী ও শিক্ষক। অথচ গত ৬ দশক এ গ্রামবাসীর সাথে সুখ, দুঃখ ভাগাভাগি করে বড় হয়েছে এ বিশ্ববিদ্যালয়। সামান্য ঘটনা থামাতে না পারার পেছনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলছেন শিক্ষার্থীরা। আবার কেউ কেউ পাচ্ছেন বড় ধরণের ষড়যন্ত্রের আভাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল (শনিবার, ৩০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের পর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।