শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ঘোষিত এই নির্দেশনায় শিক্ষার্থীর বয়স গণনার সঠিক তারিখ, জন্ম নিবন্ধন সনদের বাধ্যবাধকতা, প্রতি শাখায় শিক্ষার্থী সংখ্যা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাড়তি বয়সের সুবিধা স্পষ্ট করা হয়েছে।
১ম থেকে ৯মে শ্রেণিতে ভর্তির বয়স গণনা ও নিয়ম (Class 1 to 9 School Admission Age Calculation Rules)
- ১ম শ্রেণিতে বয়সসীমা: জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। সে অনুযায়ী, শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৭ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে (Class 1 admission age limit 5 to 7 years BD)।
- অন্যান্য শ্রেণিতে বয়স: অন্যান্য সকল শ্রেণিতে (২য় থেকে ৯মে শ্রেণি) ভর্তির ক্ষেত্রে ১ম শ্রেণির ১ জানুয়ারির নির্ধারিত বয়সকে ভিত্তি ধরে পর্যায়ক্রমে বয়স গণনা করতে হবে (Class wise school admission age limit BD)।
- অনলাইন জন্ম নিবন্ধন: বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের (Online birth certificate for school admission) সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক।
- বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (Students with special needs admission age relaxation) ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত বয়স সুবিধা দেওয়া যাবে।
আরও পড়ুন: স্কুলে ভর্তি ২০২৭: কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
১ম থেকে ৯মে শ্রেণির জন্য নির্ধারিত বয়স তালিকা (Class Wise Age Limit List for School Admission)
নীতিমালার নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারিতে শিক্ষার্থীর বয়স গণনা করা হবে। শ্রেণিভিত্তিক বয়সসীমা নিচে উল্লেখ করা হলো:
- ১ম শ্রেণি: সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর (Class 1 school admission age limit 5 to 7 years)।
- ২য় শ্রেণি: ৬ বছর থেকে সর্বোচ্চ ৮ বছর (Class 2 admission age limit BD)।
- ৩য় শ্রেণি: ৭ বছর থেকে সর্বোচ্চ ৯ বছর (Class 3 admission age requirement)।
- ৪র্থ শ্রেণি: ৮ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর (Class 4 school entry age rules)।
- ৫ম শ্রেণি: ৯ বছর থেকে সর্বোচ্চ ১১ বছর (Class 5 admission age criteria)।
- ৬ষ্ঠ শ্রেণি: ১০ বছর থেকে সর্বোচ্চ ১২ বছর (Class 6 govt school admission age limit)।
- ৭ম শ্রেণি: ১১ বছর থেকে সর্বোচ্চ ১৩ বছর (Class 7 school admission age BD)।
- ৮ম শ্রেণি: ১২ বছর থেকে সর্বোচ্চ ১৪ বছর (Class 8 admission age limit 2027)।
- ৯ম শ্রেণি: ১৩ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছর (Class 9 school admission max and min age)।
আরও পড়ুন: স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ; প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে যে সিদ্ধান্ত
শ্রেণি শাখা, শিক্ষাবর্ষ ও ভর্তি পরিচালনা কমিটি (School Class Capacity and Admission Committee)
- ১. শিক্ষাবর্ষ ও শিক্ষার্থী সংখ্যা: নতুন নীতিমালায় শিক্ষাবর্ষ ধরা হয়েছে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি স্কুলে প্রতি শ্রেণি শাখায় (Class branch student limit) সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
- ২. তিন পর্যায়ের কমিটি: ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৩টি পৃথক ভর্তি সংক্রান্ত কমিটি গঠন করা হবে (Govt school admission committee updates)।
- ৩. ডিজিটাল লটারি ও পরীক্ষা: প্রথম শ্রেণিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি পরিচালনা করবে। পছন্দক্রমে সর্বোচ্চ ৫টি স্কুল যুক্ত করা যাবে (Class 1 choice preference rules)। ২য় থেকে ৯ম শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন ও সময়সীমা (Admission Exam Syllabus Marks and Duration)
- ২য় থেকে ৫ম শ্রেণি: মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষা (Class 2 to 5 admission exam mark distribution BD)। এতে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। সময় বরাদ্দ ১ ঘণ্টা।
- ৬ষ্ঠ থেকে ৯মে শ্রেণি: মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা (Class 6 to 9 admission exam syllabus BD)। এতে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। সময় বরাদ্দ ২ ঘণ্টা।
- ক্লাস্টার নিয়ম: অবস্থানগত সুবিধার্থে ভর্তি কমিটি বিদ্যালয়গুলোকে ক্লাস্টারে বিভক্ত করবে এবং শিক্ষার্থীরা প্রতি ক্লাস্টারে ১টি স্কুলে আবেদন করতে পারবে (School admission cluster wise application list)।
আরও পড়ুন: ২০২৭ সালের এইচএসসির খসড়া রুটিন প্রকাশ: পরীক্ষা শুরু ৬ জুন
আরও পড়ুন: ২০২৬ সালের স্কুলের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ, দেখে নিন কবে কোন ছুটি
২০২৬ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ, রমজানে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে কলেজ





