জবি
টানা বৃষ্টিতে জবিতে বাসের ওপর উপড়ে পড়লো কৃষ্ণচূড়া গাছ

টানা বৃষ্টিতে জবিতে বাসের ওপর উপড়ে পড়লো কৃষ্ণচূড়া গাছ

টানা বৃষ্টির জেরে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি যাত্রীবাহী বাসের ওপর বিশাল এক কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়েছে। এতে বাসটির মাঝামাঝি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University - JnU) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৩ মে থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর (Class Start Date) চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ইউনিট ‘বি’ (Unit B) তথা কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষার ফল (Admission Test Result) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক কমিটি এবং আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ, রেজাল্ট দেখবেন যেভাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ, রেজাল্ট দেখবেন যেভাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল (JnU A Unit Admission Result) প্রকাশিত হয়েছে। গতকাল (সোমবার, ৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জবির শিক্ষার্থী সংসদ নির্বাচন আজ

জবির শিক্ষার্থী সংসদ নির্বাচন আজ

বার বার তারিখ পেছানোর পর অবশেষে আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি জবি শিক্ষার্থীরা।

জবি ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ

জবি ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ (A Unit) এবং ‘সি’ (C Unit) ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস বা সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি ওয়েবসাইট থেকে তাদের আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ভর্তি যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল। আজ (সোমবার, ২০ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে শুরু হয় প্রতিবাদ সমাবেশ।

জকসু নির্বাচনের দাবিতে জবি ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন

জকসু নির্বাচনের দাবিতে জবি ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন

জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন করা হয়।

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার, সাত দিনের মধ্যে ব্যবস্থা

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার, সাত দিনের মধ্যে ব্যবস্থা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন দফা দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ (শুক্রবার, ১৬ মে) সন্ধ্যায় জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য জানিয়ে ব্রিফ করেন। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এসব পানি পান করিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅনশনে জবির শিক্ষক-শিক্ষার্থীরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅনশনে জবির শিক্ষক-শিক্ষার্থীরা

চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়েছে। আজ (শুক্রবার, ১৬ মে) জুমার নামাজের পর বেলা সোয়া ২টার দিকে শুরু হওয়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের অ্যালামনাইরাও যোগ দিয়েছেন।

যমুনা অভিমুখে জবি  শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা–টিয়ারশেল নিক্ষেপ

যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা–টিয়ারশেল নিক্ষেপ

পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপে ছত্রভঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি। আজ (বুধবার, ১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী, সদস্য সচিব সামসুল

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী, সদস্য সচিব সামসুল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানকে ও বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেছে।