Recent event

জি টু জি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৫৭ হাজার টন গম

এম ভি নর্স স্ট্রাইড
এম ভি নর্স স্ট্রাইড | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত ‘জি টু জি’ চুক্তির আওতায় প্রথমবারের মতো ৫৭ হাজার টন গম আসলো বাংলাদেশে। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কুতুবদিয়ায় নোঙর করেছে গম বহনকারী এম ভি নোর্স স্ট্রাইড নামে একটি জাহাজটি।

ওয়াশিংটন এর কালামা বন্দর থেকে ৫৬ হাজার ৯৫০ মেট্রিক টন নিয়ে জাহাজটি আজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এ ৫৭ হাজার টন গমের মধ্যে ৩৪ হাজার টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

আরও পড়ুন:

বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী এ গম আমদানি শুরু হয়।

এরই মধ্যে আমদানি করা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ