আমেরিকা
‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর অস্ত্র মজুত আছে: ট্রাম্প

‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর অস্ত্র মজুত আছে: ট্রাম্প

‘অনন্তকাল’ ধরে লড়াই করা যেতে পারে, এত পরিমাণ অস্ত্রের মজুত তাদের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির।

৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে ইন্টার মায়ামি

৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে ইন্টার মায়ামি

আগামী ৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকার (এমএলএস) কাপ শিরোপা জেতার পুরস্কার স্বরূপ এ সম্মান পেতে যাচ্ছে ইন্টার মায়ামি।

‘বোম্ব সাইক্লোন’ ও তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, গৃহবন্দী ৪ কোটির বেশি মানুষ

‘বোম্ব সাইক্লোন’ ও তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, গৃহবন্দী ৪ কোটির বেশি মানুষ

প্রকৃতির এক ভয়ংকর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ এবং তার সাথে যুক্ত হওয়া ঐতিহাসিক তুষারঝড়ে কার্যত অচল হয়ে পড়েছে নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ম্যারিল্যান্ড থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ব্লিজার্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। প্রাণঘাতী এই পরিস্থিতিতে ৪ কোটিরও বেশি মানুষ বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন।

দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকা, অপর পাল্লা গোপনে ভারত: রেজাউল করিম

দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকা, অপর পাল্লা গোপনে ভারত: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ দেখতে চাই।

‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’

‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দাবি করেছেন, গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত। তিনি বলেন, ‘আমরা ভারত ও আমেরিকার ইনসাফ দেখেছি; ওই ইনসাফ বাংলার মানুষ, আমরা আর দেখতে চাই না।’

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক ইস্যুতে সময় ফুরিয়ে আসছে বলে ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে তারা।

নকল বাড়ি বানিয়ে মহড়া, যেভাবে মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র

নকল বাড়ি বানিয়ে মহড়া, যেভাবে মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) এক নজিরবিহীন ও নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে আটক করেছে মার্কিন কমান্ডোরা। এই আটক করার পেছনে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এবং বিশেষ বাহিনীর এক অবিশ্বাস্য ও নিখুঁত পরিকল্পনা। ড্রোন, ব্লোটর্চ থেকে শুরু করে পোষা প্রাণীর ওপর নজরদারি—সব মিলিয়ে এই অভিযানটি হলিউড সিনেমাকেও হার মানিয়েছে। অত্যন্ত গোপনে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ (Operation Absolute Resolve)।

তুষারশিল্পের সম্প্রসারণে পর্যটন খাতে চীনের সাফল্য

তুষারশিল্পের সম্প্রসারণে পর্যটন খাতে চীনের সাফল্য

তীব্র তুষারপাত ও হাড়-কাঁপানো শীতেও পর্যটন খাতে সাফল্য পেয়েছে চীন। এবারের শীত মৌসুমে স্কি-রিসোর্টগুলোতে ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়েছে গেল বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। মাত্র এক মাসেরও কম সময়ে পর্যটক ও দর্শনার্থীদের থেকে আয় হয়েছে প্রায় ৩ হাজার ৬৩৫ কোটি ইউয়ান। পর্যটনখাতে এ সাফল্যের পেছনে আছে তুষারশিল্পের সম্প্রসারণ।

জি টু জি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৫৭ হাজার টন গম

জি টু জি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৫৭ হাজার টন গম

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত ‘জি টু জি’ চুক্তির আওতায় প্রথমবারের মতো ৫৭ হাজার টন গম আসলো বাংলাদেশে। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কুতুবদিয়ায় নোঙর করেছে গম বহনকারী এম ভি নোর্স স্ট্রাইড নামে একটি জাহাজটি।

জুলাইয়ে বুলেটের জবাবে রেমিট্যান্স বন্ধ করেছিলেন প্রবাসীরা

জুলাইয়ে বুলেটের জবাবে রেমিট্যান্স বন্ধ করেছিলেন প্রবাসীরা

গেল বছরে ছাত্র-জনতার ওপর গুলি ও দমন-পীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার প্রান্তিক শহরগুলো পর্যন্ত। আন্দোলন চূড়ান্ত রূপ নিলে সরকার দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। শিক্ষার্থীদের বুকে বুলেট ছোড়ার জবাবে প্রবাসীরা ঘোষণা দেন রেমিট্যান্স বন্ধের। আর তাতেই বড় ধাক্কা খায় সরকার, গতি বাড়ে আন্দোলনের। তবে প্রবাসীরা বলছেন, আন্দোলনে বিজয় অর্জন হলেও নতুন বাংলাদেশ গড়ে উঠেনি এখনও।

সাজানো-গোছানো কাতারের লুসাইল সিটি, সৌন্দর্যে উচ্ছ্বসিত পর্যটকরা

সাজানো-গোছানো কাতারের লুসাইল সিটি, সৌন্দর্যে উচ্ছ্বসিত পর্যটকরা

কাতারের অন্যতম পর্যটন স্পট লুসাইল সিটির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। সুউচ্চ দালানকোঠার মাঝে রাতের আলোর ঝলকানি ও সাজানো-গোছানো শহরটি দেখতে প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় জমান পর্যটকরা। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসী ও স্থানীয় নাগরিকরা।

ক্লাব বিশ্বকাপে মাঠের চেয়ে টাকার অংকেই বেশি উত্তাপ!

ক্লাব বিশ্বকাপে মাঠের চেয়ে টাকার অংকেই বেশি উত্তাপ!

আমেরিকায় ফাঁকা গ্যালারি, গরমে ক্লান্ত ফুটবলাররা আর কর্দমাক্ত মাঠ। এ তিনে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসর। কিন্তু মাঠের বাইরের আলোচনায় জায়গা করে নিয়েছে টাকার ছড়াছড়ি। কে কত আয় করল, কত খরচ পুষিয়ে গেল, এসব নিয়েই এখন সরগরম ইউরোপের বড় ক্লাবগুলো। ফুটবলের মাঠে এখন যেন গোলের চেয়ে বড় হয়ে উঠছে টাকা।