খোলাবাজারে ডলারের দাম ১২৬ টাকা ৫০ পয়সা করার দাবি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

খোলাবাজারে ডলারের বিনিময়মূল্য ১২৬ টাকা ৫০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এমসিএবি)। একই সঙ্গে ডলারের ক্রয়মূল্য ১২৫ টাকা ৫০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ (সোমবার, ২৪ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক কিংবা বাণিজ্যিক ব্যাংক থেকে সরাসরি ডলার সংগ্রহের সুযোগ পাচ্ছে না এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। এ কারণে ডলার বাজারে সংকট তৈরি হচ্ছে বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এমসিএবি নেতারা বলেন, ডলারের বাজারে কারসাজি বন্ধে কার্যকর নজরদারি নেই। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক তাদের সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ’ করছে।

ডলারের বাজারে কারসাজি বন্ধে নিয়মিত মনিটরিং টিম গঠন এবং অনিবন্ধিতভাবে মুদ্রা ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানায় সংগঠনটি।

এফএস