
নিলামে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ ডলার ক্রয় করেছে।

চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক, থাকছে না বয়সসীমা
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। স্বায়ত্তশাসিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিলামের মাধ্যমে ১১৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিলামের মাধ্যমে তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে আজ (রোববার, ২৮ ডিসেম্বর) এ ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের সামনে বাণিজ্যিক ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি চলছে
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত পদোন্নতিতে ১০ নম্বর প্রদান সংক্রান্ত সার্কুলার বাতিল বা সংশোধনের দাবিতে মানববন্ধন করছেন রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তারা। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন ব্যাংক কর্মকর্তারা।

লেবাননে ব্যাংকিং খাতে আস্থা নেই; মানি ট্রান্সফার কোম্পানির দিকে ঝুঁকছে নাগরিকরা
দেশের ব্যাংকিং খাতের ওপর আস্থা নেই লেবাননের নাগরিকদের। তারা ঝুঁকছেন মানি ট্রান্সফার কোম্পানিগুলোর দিকে। ২০১৯ সালে আর্থিক খাতে ধস নামার পর সঞ্চয় হারায় লাখ লাখ গ্রাহক। নিরাপত্তার শঙ্কায় বিভিন্ন আর্থিক পরিষেবা অ্যাপের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সুস্থ ব্যাংকিং ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের নানা পদক্ষেপের পরও আস্থা ফিরছে না গ্রাহকদের।

ব্যাংকিং ব্যবস্থায় প্রাণ ফেরানোর আশ্বাস দিলেন গভর্নর
বিদেশে অর্থপাচারকারীদের ধরতে এবং তাদের সম্পদ জব্দে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৫ মে) রাতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। এসময় দেশের দুর্বল ব্যাংকগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে ব্যাংকিং ব্যবস্থায় প্রাণ ফেরানোরও আশ্বাস দেন তিনি।

পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা হয়েছে: ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান
গত ১৫ বছরে ২ লাখ কোটি টাকার বেশি পাচার হওয়ায় তারল্য সংকটে পড়েছে দেশের বেশ কিছু ব্যাংক। এ কারণে অর্থ ফেরত না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহকরা। পরিস্থিতি উন্নয়নে আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে সমস্যা জর্জরিত বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ কর্তাব্যক্তিদের সাথে বৈঠক করেছে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও গভর্নর। পাচার হওয়া টাকা ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা হয়েছে বলে জানান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বেসরকারি বাণিজ্যিক ৯ ব্যাংকের চলতি হিসাবে ১৮ হাজার কোটি টাকা ঘাটতি
দেশের বেসরকারি খাতের ৯ বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সরকারের মসনদ মজবুত রাখাই মুখ্য কাজ ছিলো কেন্দ্রীয় ব্যাংকের!
আওয়ামী লীগ সরকারের মসনদ মজবুত রাখতে মুখ্য ভূমিকা রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে সরকারের আনুকূল্য পাওয়া এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকের গ্রাহকরা এখন আছেন মহাবিপাকে। বিশেষ করে ইসলামি ও সোশ্যাল ইসলামি ব্যাংক ভুগছে চরম তারল্য সংকটে, চাপে আছে অন্তত তিন হাজার কর্পোরেট হিসাব। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদি তারল্য সংকট প্রভাব ফেলবে ব্যবসা-বাণিজ্যে।

নোয়াখালীতে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং কনফারেন্স
নোয়াখালীতে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪১ টি বাণিজ্যিক ব্যাংক, ৪১ টি স্কুলের ৫ জন করে শিক্ষার্থী ও ১ জন করে শিক্ষক অংশগ্রহণ করেছে। এর আয়োজন করে রূপালী ব্যাংক পিএলসি।

জলবায়ু মোকাবিলায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইস্টার্ন ব্যাংক
ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ডে একসাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট।

বাণিজ্যিক ব্যাংকের ডলার লেনদেনে নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক
ঘোষিত বিনিময় হারের বাইরে কোনো বাণিজ্যিক ব্যাংক ডলার লেনদেন করছে কিনা বাংলাদেশ ব্যাংক তা নিয়মিত নজরদারি করছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। আজ (বৃহস্পতিবার, ৯ মে) জাতীয় সংসদের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।