
নীতিগত অস্থিরতায় নিম্নমুখী ডলারের বিনিময় হার, বিশ্ব বাজারে প্রভাব
চলতি সপ্তাহে চার বছরের সর্বনিম্নে নেমেছে মার্কিন ডলারের বিনিময় হার। এছাড়া গত এক সপ্তাহে প্রায় ৩ শতাংশ কমার পরই এটি ইউরো ও পাউন্ডের মতো অন্য প্রধান মুদ্রার তুলনায় বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় নেমে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে এ পতনের গতি কিছুটা ধীর হলেও, বিশ্লেষকরা মনে করছেন এ স্থিতি সাময়িক। সম্প্রতি বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বর্ণের দাম কমলো; ভরি ২ লাখ ৭১ হাজার টাকা
দেশের বাজারে পরপর স্বর্ণের দাম বেড়েছে। এবার টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমিয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল; যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন
বিশ্ববাজারে তিন শতাংশ দরপতন হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। নেমে এসেছে ব্যারেলপ্রতি ৬০ থেকে ৬৫ ডলারের মধ্যে।

আজকের টাকার রেট কত? প্রবাসীদের জন্য বিভিন্ন দেশের মুদ্রার সঠিক বিনিময় হার জানুন
বৈদেশিক মুদ্রার বাজার প্রতিনিয়ত পরিবর্তনশীল। বিশ্ববাজারের অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিন বাংলাদেশি টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান ওঠানামা করে। বিশেষ করে প্রবাসীদের জন্য তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠানোর আগে সঠিক এবং সর্বশেষ বিনিময় হার জানা অত্যন্ত জরুরি। আপনি যদি আজ বিদেশ থেকে টাকা পাঠাতে চান অথবা বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে চান, তবে সঠিক তথ্য না জানলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।

যুক্তরাষ্ট্রে দুই মাসের ব্যবধানে জাতীয় ঋণ বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রে দেশটির জাতীয় ঋণ রেকর্ড ৩৮ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। মার্কিন নাগরিকদের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ডলারে। মাত্র দুই মাসের ব্যবধানে ঋণ বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার। এমন অবস্থায় ১২ বারের মতো বাজেট বিল আটকে যাওয়ায় দীর্ঘ হচ্ছে শাটডাউন। যা চাপে ফেলছে ট্রাম্প প্রশাসনকে।

আবারও কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্নের দর
এক দিনের ব্যবধানে ফের কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্নের দর। প্রতি আউন্স স্বর্নের দর ১ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫৪ ডলার হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমেছে সাড়ে ৫ শতাংশ
একটানা বাড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দরপতন। মঙ্গলবার আউন্সপ্রতি সোনার দাম এক লাফে ৫ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৫ দশমিক ২৬ মার্কিন ডলারে, যা করোনা মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ দরপতনের ঘটনা। এর ঠিক আগের দিন, সোমবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রে ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ
যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

ফের দশ ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
ফের নিলামের মাধ্যমে ১০ ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড: প্রতি আউন্স ছাড়ালো ৩ হাজার ৯০০ ডলার
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়েছে। গতকাল (রোববার, ৫ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, ফলে দাম বেড়েই চলেছে।

সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বেড়েছে
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ৪৬৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৭ শতাংশ বৃদ্ধি
সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৩৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ এ তথ্য জানানো হয়েছে।