
নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নোয়াখালীতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে নোয়াখালীতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মুসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

নোয়াখালীতে ৫৯৫ বস্তা চোরাচালানি সিমেন্টসহ আটক ১২
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

‘স্বপ্নের আমেরিকা’ থেকে দেশে ফিরছে রাজুর নিথর দেহ
পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে প্রায় তিন বছর আগে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। স্বপ্ন ছিল একদিন বৈধ কাগজপত্র হাতে নিয়ে স্ত্রী-সন্তানদেরও আমেরিকায় নিয়ে আসবেন। নিজের একটি স্থায়ী ঘর করবেন, দুই মেয়েকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন নোয়াখালীর আবদুল আহাদ রাজু। এবার স্বপ্নের আমেরিকা থেকে শেষবারের মতো দেশে ফিরছেন তিনি।

নোয়াখালীতে ১৩৩৫ বেসরকারি শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ
সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর ও কল্যাণ ট্রাস্ট সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্যক্রমের উদ্ভোধনের মাধ্যমে নোয়াখালীতে ৪৯৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধার অর্থ ও ৮৪১ জন কল্যাণ ট্রাস্ট সুবিধার অর্থ পেলেন।

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ডুবে গেছে ৩ মাছধরা ট্রলার, ৪৮ জেলে উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। আজ (বুধবার, ১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জে তদন্তে গিয়ে হামলার শিকার; ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়ে তদন্তে গেলে পুলিশ সদস্যদের ওপর অভিযুক্তরা হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় ওসিসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।

নৌ দুর্ঘটনা কমাতে ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নোয়াখালী জেলা প্রশাসকের
নৌ-যান শুমারির অবহিতকরণ সেমিনার
নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে চলাচল করা সব নৌযানের সঠিক তথ্য, ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার। পাশাপাশি চলাচলের জন্য অবশ্যই নৌপরিবহনগুলোর অথোরাইজেশন সিস্টেম থাকা দরকার। তাদের ছেড়ে আসা ও যাওয়ার অর্থাৎ গন্তব্যের তথ্য নিশ্চিত করা গেলে নৌপথের নিরাপত্তা বৃদ্ধি পাবে।’

যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
নানান কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আজ (বুধবার, ৫ আগস্ট) ভোর ৬ টায় নোয়াখালী জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি।

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার; গুলি-ইয়াবা ও টাকা উদ্ধার
নোয়াখালীতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ৪০ পিস ইয়াবা ও দু’টি মোটরসাইকেলসহ আনোয়ার হোসেন টিটু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।