Recent event

সবার বাড়িতে এখন ফ্যামিলি কার্ড ধরিয়ে দিচ্ছে, এটি ভাঁওতাবাজি: হান্নান মাসউদ

আবদুল হান্নান মাসউদ
আবদুল হান্নান মাসউদ | ছবি: এখন টিভি
0

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, সবার বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণের নামে একটি কাগজ ধরিয়ে দেয়া হচ্ছে। এসব ভাওতাবাজি। ভাঁওতাবাজিরও একটা সীমা থাকা উচিত।’

আজ (সোমবার, ৩ জানুয়ারি) তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনি প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

হান্নান মাসউদ বলেন, ‘আমরা প্রচারণার জন্য লিফলেট দিচ্ছি, আর তারা কার্ড দিচ্ছে। আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা গুছিয়ে আনার কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব, ইনশা আল্লাহ। আমাদের এ লড়াই হবে শান্তিপূর্ণ। ১২ তারিখ কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না।’

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াতের নেতা আবদুল কাদের, এনপিপির তমরুদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসএস