
মৌলভীবাজার সীমান্ত এলাকায় ২টি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একটি টহল দলের অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্ত মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৌলভীবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, খালাস ৫
মৌলভীবাজারে আলোচিত কলেজ শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) আসামিকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।

দায়িত্বে অবহেলা, সিভিল সার্জনকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গ্রাফটিংয়ে ফলন-লাভ; আমদানিতে লোকসানের শঙ্কা টমেটো চাষিদের
গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান মৌলভীবাজারের কৃষক। যদিও টমেটো ও কাঁচামরিচ আমদানির কারণে এবার বাড়ছে লোকসানের শঙ্কা। সার, কীটনাশকসহ সব জিনিষের দাম চড়া হলেও টমেটোর দাম কম। টমেটোর জন্য আলাদা হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার পাশাপাশি স্বল্পসুদে ঋণ দেয়ার দাবি কৃষকদের।

মৌলভীবাজারে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারে দুই সিএনজির সংঘর্ষে একজন নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো সিএনজিচালকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে আবুল কালাম বলাই চান (৪৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজারে আজিজুল হত্যা মামলা: ১৩ বছর পর ২ আসামির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল আজিজ নামের একজনকে হত্যা ও তার বাড়িতে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় দু’জন আসামিকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার আরও চার আসামিকে খালাস দেন আদালত।

শ্রীমঙ্গল থেকে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন ৮ নম্বর রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজারে ডিবির অভিযান: ১৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।