
বরিশালের সড়কে রিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনা
বরিশালে আগের যেকোনো সময়ের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারিচালিত রিকশা এবং হলুদ অটোরিকশা। যার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত ৬ মাসে এসব যানবাহন দুর্ঘটনায় নগরীতে প্রাণ গেছে তিন জনের। দুর্ঘটনার আতঙ্ক নিয়ে রাস্তায় চলাচল করছে নগরবাসী। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সুশীল সমাজ। এদিকে পুলিশ ও সিটি করপোরেশন বলছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে তারা কাজ করছেন।

চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল বরিশালের স্বাস্থ্যখাত
বেহাল বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত। ধুঁকছে পর্যাপ্ত চিকিৎসক, জনবল, ওষুধসহ নানা সংকটে। দিন দিন বাড়ছে এই অঞ্চলের মানুষের ভোগান্তি। দীর্ঘদিনের এই সংকট দূর করে বরিশালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার দাবি বরিশালবাসীর। সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরিশালে সমকালের কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল নগরীতে দৈনিক সমকাল সংবাদপত্রের কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্যারারা রোডে ওই অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভোলায় মোটরসাইকেল চুরি: নদীপথে পালানোর সময় বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দীন থেকে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল চুরি করে নদীপথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দু’জনকে গ্রেপ্তার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগীর বড়ভাই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালায়।

নিরাপদ পানির প্রাপ্যতা বাড়াতে বাংলাদেশ-নেদারল্যান্ডস সহযোগিতার আহ্বান
ডাচ রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল বলেছেন, নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সারা দেশের মানুষ, বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বরিশালে ম্যাক্স ফাউন্ডেশনের ‘বিল্ডিং ওয়াটার বিজনেস’ কর্মসূচি পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বরিশালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত
বরিশালের উজিরপুরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। গতকাল (সোমবার, ১০ আগস্ট) বিকেল ৪টার দিকে উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত
বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এসময় বরিশালের ঐতিহ্যবাহী ভাজা ইলিশ, বিভিন্ন মাছের পদ, ভর্তা-ভাজি ও গৌরনদীর বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নেন তিনি।

পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে
পদ্মাসেতু রাজধানীর সঙ্গে বরিশালের দূরত্ব কমালেও শিল্পায়ন হচ্ছে না যথাযথভাবে। গ্যাস না থাকা, মহাসড়ক চার বা ছয় লেন না হওয়া এবং অর্থনৈতিক অস্থিরতাসহ নানা বিষয়কে প্রতিবন্ধকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এ সমস্যার সমাধানে সরকার এবং বিনিয়োগকারীদের আরও আন্তরিক হতে হবে।

বসিকের প্রায় ৬৫০ কোটি টাকার বাজেট ঘোষণা
বরিশাল সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরে ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।