গ্রেপ্তার একজন পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই (৬৯) এবং অন্যজন ২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া (৩১)। তাদের পূর্বে দাঙ্গা সংগঠন করে পলাতক থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
এদিকে, একই অভিযানে মাদক কারবারের দায়ে বিদর্শন চাকমা (২৩) ও কিশলয় চাকমাকে (২৩) ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মো. রবিউল ইসলামকে (২৫) চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





